
টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত। ঘূর্ণি জাদুর পাশাপাশি দলের বিপদে হাল ধরেছেন অনেকবার। তবে প্রসঙ্গটা যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির, তখন তিনি একরকম ব্রাত্য। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে তাঁকে দল থেকে বাদও পড়তে হয়েছে।
এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র দুই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ১৭ জনের প্রস্তুতি ক্যাম্পেও জায়গা হয়নি তাঁর। পরে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় মিরাজের সঙ্গে কথা হয়েছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। তখন কী কথা হয়েছিল, সেটা গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না, তখন আমার সঙ্গে বিসিবি সভাপতির (নাজমুল হাসান পাপন) কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন, দলের সঙ্গে যেতে চাও কি না। তখন পরিষ্কার হতে চাইলাম, ১৫ জনের দলে আমাকে রাখা হচ্ছে কি না। আমাকে বলেছিলেন ১৭ জনের দলে সদস্য হতে; দলের সঙ্গে থাকতে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিরাজকে সবশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে। সিলেটে সেই ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই সিরিজের পর এ বছরের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মিরাজ। বিপিএলে বরিশালকে প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দিতে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। মিরাজের মতে, ভালো খেলেও টি-টোয়েন্টি সংস্করণ থেকে যেভাবে বাদ পড়েছিলেন, সেটা তাঁর কাছে যৌক্তিক নয়। তিনি তাই বিশ্বকাপে সফরসঙ্গী হতে চাননি। কারণ দলের সঙ্গে থেকে অনুশীলন করার কোনো মানে দেখেননি মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘১৭ জনের সদস্য হয়ে যেতে চাইনি। মনে হয়েছে, ওটা আমার জন্য ক্ষতি হবে।’
পাকিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের সবশেষ ম্যাচ ছিল টেস্ট সংস্করণেই। সেই ম্যাচ চট্টগ্রামে এ বছরের এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। লঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেখা যায়নি তাঁকে। চার মাসের বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ উইকেট ও ১৫৫ রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজ-সেরা। মাঝের চার মাস কীভাবে নিজেকে তৈরি করেছেন, সে ব্যাপারে মিরাজ বলেন, ‘জেদ ঠিক না। এই যে পাঁচটা মাস সুযোগ পেয়েছি, এ সময় নিজের ফিটনেস, স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। সেটারই ফল পেয়েছি।’
আরও পড়ুন: রেজাল্ট তখনই আসে, যখন ফাইট দেবেন

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে