পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠেছিল বাংলাদেশ দল। চলতি সিরিজে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরে আবার তারা নেমে গেছে দুই ধাপ।
আইসিসির সর্বশেষ হালনাগাদে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ছয় নম্বরে। চেন্নাই টেস্টের আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও সমৃদ্ধ করল তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৭১.৬৭। ৬২.৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া। আজ গলে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত জয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে লঙ্কানরা। তাদের পয়েন্ট ৫০.০০।
টেবিলের চার ও পাঁচ নম্বরে থাকা নিউজিল্যান্ডের ৪২.৮৬ পয়েন্ট এবং ইংল্যান্ডের পয়েন্ট ৪২.১৯। ৩৯.২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে বাংলাদেশের। সাত নম্বরে দক্ষিণ আফ্রিকা, আটে আছে পাকিস্তান, টেবিলের নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে