দীর্ঘদিন ধরেই মাঠের সময়টা ভালো যাচ্ছিল না নেইমারের। তবে কঠিন সময়কে পেছনে ফেলে সর্বশেষ ম্যাচে আল হিলালের হয়ে প্রথম গোল পেয়েছেন তিনি। সেই গোলই যেন সুখের সময় এনে দিয়েছে তাঁর।
প্রথমবারের মতো যে কন্যা সন্তানের বাবা হলেন নেইমার। বাবা হওয়ার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। বান্ধবী বিয়ানকার্দির সঙ্গে মেয়েকে চুমু খাওয়ার এক ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘আমাদের জীবনকে পরিপূর্ণতা দিতে আমাদের কন্যা এসেছে। স্বাগতম কন্যা। তুমি ইতিমধ্যে আমাদের ভালোবাসা পেয়েছ। আমাদের বেছে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
গত এপ্রিলে নেইমারকে বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন বিয়ানকার্দি। কিন্তু মাঝে প্রেমিকার সঙ্গে সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। পরে অবশ্য সন্তানসম্ভবা প্রেমিকার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন ৩১ বছর বয়সী তারকা। সে সব মিটমাট হয়ে এবার তাঁদের কোলজুড়ে ফুটফুটে মেয়ের আগমন। ২০২১ সাল থেকে সম্পর্কে আছেন নেইমার-বিয়ানকার্দি।
কন্যা সন্তানের আগেই অবশ্য পিতা হয়েছেন নেইমার। ১৯ বছর বয়সেই প্রথমবার বাবা হন তিনি। ১২ বছর বয়সী তাঁর পুত্র সন্তানের নাম ডেভিড লুকা। ২০১১ সালে নেইমার ও তাঁর সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের ঘর আলো করে আসেন লুকা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে