১৯৯১ কলম্বো সাফ গেমসের (সাউথ এশিয়ান গেমস) ফুটবলে প্রথমবারের মতো ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। লাল-সবুজরা পেয়েছিল ২-১ গোলে জয়। সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন কোচ সহিদ উদ্দিন আহমেদ সেলিম। ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কও। দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে আজ ভোরে না ফেরার দেশে চলে গেছেন সাবেক এই কৃতী ফুটবলার।
গত বছর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সেলিম। কেমোথেরাপির পর মোটামুটি সুস্থ ছিলেন কিছুদিন। গতকাল রাতে শ্বাসকষ্ট শুরু হওয়ার পর ভর্তি করা হয়েছিল আজগর আলী হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ৬৯ বছর বয়সী সাবেক অধিনায়কের।
আজ বিকেলে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ হিসেবে খ্যাতি থাকলেও সেলিম দেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত ছিলেন ‘ব্রাদার্সের সেলিম’ হিসেবে। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়ন। ১৯৭৫ সালে প্রথম বিভাগ ফুটবলে উঠে এসে প্রথম ম্যাচেই আবাহনীকে হারিয়ে হইচই ফেলে দেয় ব্রাদার্স। মোহামেডান-আবাহনীকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি নিয়ে আবির্ভাব হয়েছিল গোপীবাগের দলটির। সেলিমের বাসাতেই প্রস্তুতি চলত ব্রাদার্সের।
এশিয়ান কাপে একবারই খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কুয়েতে সেই দলের অধিনায়ক ছিলেন সেলিম। পরে কোচ হিসেবে জয় এনে দেন ভারতের বিপক্ষেও।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে