
কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচের সন্ধান শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আনচেলত্তি সঙ্গে শোনা যাচ্ছে জর্জ জেসুস আর ফিলিপে লুইসের নামও।
ক্লাব ফুটবলে কার্লো আনচেলত্তি পরিচিত এক নাম। তবে ইতালিয়ান আনচেলত্তির মতো তেমন পরিচিত নন জেসুস। তবে নেইমার তাঁকে ভালো করেই জানেন। শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমানোর আগে তো সৌদি প্রো লিগের দল আল হিলালে এই জেসুসের অধীনেই খেলেছেন নেইমার। আর ফিলিপে লুইস ব্রাজিলেরই কোচ, বর্তমানে কাজ করছেন ফ্ল্যামেঙ্গোয়।
আল হিলালে খেলার সময় জেসুসের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না নেইমারের। তাঁকে নিয়ে কোচের এই কথাটা এখনো ভোলার নয় নেইমারের—, ‘আমরা যে মানের ফুটবল খেলছি, সেই মানে নেই নেইমার।’ এমন মন্তব্যের পরই কোচের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে নেইমারের। এক পর্যায়ে তো আল হিলাল ছেড়ে ফিরে গেলেন শৈশবের ক্লাব সান্তোসে।
তো সেই জেসুসই যদি কোচ হয়ে এসে ব্রাজিলের ডাগ-আউটে বসেন, সেটাকে কীভাবে নেবেন নেইমার! এ সম্পর্কিত প্রশ্নের জবাবে এক পডকাস্টে নেইমারের উত্তর, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসবের মধ্যে আমাকে জড়াবেন না।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে