সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। আল হিলালের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তি তো হয়েছেই। পাশাপাশি বিলাসবহুল বাড়ি, গাড়িসহ নানারকম সুবিধা পেতে যাচ্ছেন তিনি।
আল হিলালের থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এছাড়া বাড়ির কাজের জন্য ৫ জন স্টাফ সবসময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় তা ২৬২৭ কোটি ৬৭ লাখ টাকা) পিএসজিতে এসেছিলেন নেইমার। ৬ বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে