দীর্ঘ চার মাস পর আল হিলালে ফিরেছেন নেইমার। দুই দিন আগে ব্রাজিলিয়ান তারকা সৌদি আরবে ফেরায় তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ক্লাব কর্মকর্তারা। তবে ক্লাব কর্মকর্তারা হাসিমুখে নেইমারকে বরণ করে নিলেও তাঁর ফিটনেস নিয়ে খুশি নন সমর্থকেরা।
তাই তো ফুটবলকে দেওয়ার মতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এখনও অনেক কিছু বাকি থাকলেও নেইমারকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছেন সমর্থকেরা। ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের বর্তমান ফিটনেস নিয়েই এমন মন্তব্য করছেন সমর্থকেরা। গত অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার সময় বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। পরে অস্ত্রোপচারের পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।
এখনও সেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন নেইমার। পুরোপুরি সুস্থ হতেই সৌদি আরবের ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। অনুশীলন করার সময় দেখা যায় তাঁর শরীরের ওজন অসম্ভব রকমের বেড়ে গেছে। সঙ্গে ভুঁড়িও। অথচ, ক্যারিয়ারের শুরুর দিকে কী লিকলিকে চেহারা ছিল তাঁর। অনুশীলনের সেই ভুঁড়িওয়ালা ছবি দিয়েই তাঁকে এখন বিদ্রূপ করা শুরু করেছেন সমর্থকেরা।
নেইমারকে অবসর নিয়ে ঘোড় দৌড়ে মনোযোগ দিতে জানিয়েছেন রিচি টিএম নামের নেটিজেন। তিনি লিখেছেন, ‘নেইমারের উচিত হবে ফুটবল থেকে অবসর নিয়ে ঘোড় দৌড়ে মনোযোগ দেওয়া।’ জনপ্রিয় খেলা বাস্কেটবলকে নিয়ে মিমস করা এনবিএ মিমস লিখেছে, ‘নেইমার এখন জেমস হার্ডেনের ডায়েটে আছে।’ লস অ্যাঞ্জেলেস ক্লিপারসের দীর্ঘদেহী খেলোয়াড় হার্ডেন।
আঙ্কেলকিজ নামে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন,‘নেইমারকে বনবিড়ালের মতো দেখাচ্ছে।’ আইকনিক ব্ল্যাঙ্কো নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্টে দেখে এমন মন্তব্য করেছেন আঙ্কেলকিজ। যেখানে ৩৬ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবং ৩২ বছর বয়সী নেইমারের পাশাপাশি ছবি শেয়ার করা হয়েছে। এসজেও পুট নামের আরেক নেটিজেন লিখেছে, ‘ব্রাজিলিয়ান কিংবদন্তিদের সঙ্গে কী হচ্ছে?’ পাশাপাশি নেইমার এবং ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রোনালদো নাজারিও ছবি শেয়ার করেছেন তিনি।


সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে