ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে