ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো এখন আফসোস করছেন। বলের দখল নিতে গিয়ে তাঁর বুটে আঘাত পেয়ে মারাত্মক চোটে পড়েন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। তাতে এক ম্যাচের নিষেধাজ্ঞায়ও পড়তে হয় পর্তুগালের এই ফরোয়ার্ডকে।
ইউরো বাছাইয়ের ম্যাচে তেহেলনে পোল স্টেডিয়ামে গতকাল স্লোভাকিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছিল পর্তুগাল। ৫৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর পর্তুগাল শট নিয়েছিল ৭টি। তার মধ্যে প্রথমার্ধেই গোল পেয়ে যায় পর্তুগিজরা। ৪৩ মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। তবে পর্তুগালের জন্য দুশ্চিন্তার ঘটনা ঘটে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে শট করতে গিয়ে পিছলে পড়েন রোনালদো। সে সময় বল ঠেকাতে আসেন স্লোভাকিয়ার গোলরক্ষক মার্টিন দুব্রাভকা। তখনই রোনালদোর বুটের সঙ্গে মারাত্মকভাবে আঘাত পান দুব্রাভকা। পর্তুগালের তারকা ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। পরশু আলগারভে স্টেডিয়ামে ইউরো বাছাইয়ে পর্তুগাল খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। লুক্সেমবার্গের বিপক্ষে ১১ গোল করেন রোনালদো।
রোনালদোর হলুদ কার্ড পাওয়ার দিন ১-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। কাতার বিশ্বকাপের পর টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে পর্তুগিজরা। ৫ ম্যাচে ৫ জয়ে ইউরো ২০২৪ বাছাইয়ে ১৫ পয়েন্ট পেয়েছে পর্তুগাল। উয়েফা গ্রুপ ‘জে’-এর পয়েন্ট তালিকায় তারা শীর্ষে। পর্তুগালের তারকা ফুটবলার ফেসবুকে ম্যাচ শেষে পোস্ট দিয়েছেন, ‘কঠিন ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়। অপরাজেয় আমরা। এগিয়ে চলো পর্তুগাল।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে