নেইমার আর চোট—এ যেন সমার্থক হয়ে উঠেছে তাঁর ক্যারিয়ারের শুরু থেকে। পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিলেও দলটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আবারও লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার।
তবে দল যখন সৌদি সুপার কাপের ফাইনালে, মাঠে না এসে কি পারেন? এ নয় যে, চোট নিয়ে নেইমার মাঠে নেমে পড়েছেন। দলকে উৎসাহ দিতে গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে ৩২ বছর বয়সী তারকা খেলা দেখেছেন গ্যালারিতে বসে।
সতীর্থকে দেখেই হয়তো উজ্জীবিত হয়ে উঠেছিলেন ম্যালকম। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের স্বদেশি করলেন জোড়া গোল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় আর হিলাল। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। ২১ মিনিটে আল ইত্তিহাদকে সমতায় ফেরান আবদেররাজ্জাক হামদাল্লাহ। এই মরক্কোন ফরোয়ার্ড একটি পেনাল্টিও মিস করেন।
৪৪ মিনিটে সালিম আলদাউসারির গোলে আবারও এগিয়ে যায় আল হিলাল। ৮৯ মিনিটে ব্যবধানটা ৩-১ করেন ম্যালকম। যোগ করা ষষ্ঠ মিনিটে আল হিলালের চতুর্থ গোলটি করেন নাসের আলদাউসারি। এ ম্যাচে আল ইত্তিহাদের হয়ে খেলেছেন করিম বেনজেমা। তবে গোলের দেখা পাননি। নেইমারকে কালো জ্যাকেটে দেখা যায় গ্যালারিতে। পরে আল হিলাল সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্যাপনও করেন মাঠে। এক দিন আগে সৌদি আরবে নিজস্ব জেটে করে উড়ে আসেন তিনি। যান দলের ট্রেনিংয়েও। নেইমারের ফেরা নিয়ে ম্যাচের আগে আল হিলাল তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে লেখে, ‘আবুধাবিতে আমাদের অনুশীলন সেশনে ব্রাজিলিয়ান জাদুকর নেইমার।’
গত ১৩ মার্চ আল ইত্তিহাদকে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারিয়ে একটি রেকর্ড গড়েছিল আল হিলাল। পেয়েছিল টানা ২৮তম জয়। সেটি এখন দাঁড়াল ৩৪। সৌদি ক্লাবটির চেয়ে টানা জয় নেই বিশ্বের আর কোনো ফুটবল ক্লাবের। এর আগে ওয়েলসের দ্য নিউ সেইন্টসের ছিল ২৭ জয়। তারা এই কীর্তি গড়েছিল ২০১৬-১৭ মৌসুমে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে