
আট রাউন্ড শেষ কিন্তু মোহামেডানের ছুটে চলা থেমে নেই! পয়েন্ট টেবিলে সবার মাথার ওপর যেন চেপে বসেছে মতিঝিলের ক্লাবটি। তারাই একমাত্র ক্লাব যাদের নামের পাশে পড়েনি কোনো হার এবং ড্রয়ের দাগ। সর্বশেষ প্রিমিয়ার লিগে আজ ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। তাতে টানা আট ম্যাচের সবগুলোয় জয় পেল আলফাজ আহমেদের শিষ্যরা।
প্রথম লেগে আর এক ম্যাচ বাকি মোহামেডানের। আগামী শুক্রবার সেই ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্সের মুখোমুখি হবে দলটি। সেই ম্যাচটি জিতলে অজেয় থেকেই প্রথম লেগ শেষ করবে সাদা কালোরা। আজ দলটির হয়ে একমাত্র গোলটি করেছেন ইমানুয়েল সানডে। এ নিয়ে চলমান লিগে ছয় গোলের মালিক এই নাইজেরিয়ান সেন্টার ফরোয়ার্ড। তাঁর সমান গোল তারই সতীর্থ সুলেমান দিয়াবাতের। যদিও সানডের চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন দিয়াবাতে। তবে এক ক্লাবের এই দুই ভিনদেশির গোলের দৌড়টাও দারুণ জমে উঠেছে। সানডে আর দিয়াবাতের চেয়ে বেশি গোল কেবল ব্রাদার্স ইউনিয়নের সেনে (৭ গোল) ও রহমতগঞ্জের বোয়াটেংয়ের (১১ গোল)। এই তালিকায় পাঁচে আবার দুই বাংলাদেশি। সমান পাঁচটি করে গোল করে পুলিশ এফসির আল আমিন ও রহমতগঞ্জের নাবীব নেওয়াজ জীবন আছেন পাঁচ নম্বরে।
মোহামেডানের অষ্টম জয়ের দিন প্রথম জয় পেল চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহে পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। যে ম্যাচে বন্দর নগরীর ক্লাবটির হয়ে গোল করেন মোহাম্মদ ফাহিম মোরশেদ। প্রিমিয়ার লিগে জোড়াতালি দিয়ে দল গড়া চট্টগ্রাম আবাহনী নিজেদের প্রথম সাত ম্যাচের একটিও জিততে পারেনি। অবশেষ আট নম্বর ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল।
আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স। জয় পাওয়া ফকিরেরপুলও ভালো অবস্থানে নেই। তারা সবে দ্বিতীয় জয়ের মুখ দেখল। এর আগে সাত ম্যাচের একটিতে জিতেছিল। এই ম্যাচে ফকিরেরপুলের হয়ে গোল পান রাফায়েল টুডু। গোলকিপার থেকে স্ট্রাইকার বনে যাওয়া এই তরুণ ফুটবলার বেশ সম্ভাবনাময়ী। যদিও চলমান মৌসুমে ফকিরেরপুলের জার্সিতে সুবিধা করতে পারছেন না।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে