
নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সাড়া জাগানো আগ্রহ মেলে স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারই সুফল হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পনসর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ জাতীয় দলের কিট স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। বাফুফের নতুন কমিটির চার মাসের মাথায় এই চুক্তি বাস্তবায়ন হয়েছে। এ চুক্তির পরই প্রকাশ পেয়েছে হামজাদের নতুন অ্যাওয়ে জার্সি।
জার্সি প্রকাশের পরই আলোচনায় বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি। জর্সির বর্ণনায় বাফুফে জানিয়েছে, জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা জার্সির নকশার মাধ্যমে দারুণভাবে প্রকাশ পেয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
জার্সির কেন্দ্রস্থলে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে, আর লালের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে উপস্থাপন করে। হাতার ওপর তারকা আকৃতির শাপলা ও হিরার মোটিফ একত্রিত হয়ে খেলোয়াড়দের উৎসর্গ ও মূল্যবোধকে সম্মান জানায়। হাতার প্যাটার্ন সম্পূর্ণরূপে জ্যামিতিক ও ধারালো প্রান্তযুক্ত কাঠামোতে নকশা করা হয়েছে, যা আধুনিক নান্দনিকতা তৈরি করে। এই ধারালো আকৃতি শুধু বাংলাদেশের জাতীয় ফুলকেই প্রতিফলিত করে না, বরং এটি খেলোয়াড়দের শক্তি, নিখুঁত ও দৃঢ়সংকল্পকেও চিহ্নিত করে, যা একটি উজ্জ্বল হিরার বিভিন্ন দিকের মতোই উজ্জ্বল।
বাফুফে জানিয়েছে, জার্সিটির ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি। যিনি পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং দেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই শিল্পকর্মটি গড়েছেন। বুকের বাঁ-পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো, ডান পাশে স্পন্স ব্র্যান্ড দৌড়ের লোগো। পাশাপাশি তিন নদীর অববাহিকা এমনভাবে নকশা করা হয়েছে, যা অনেকটা বিজয়ের প্রতীক ‘ভি’-এর মতো।
সম্পূর্ণ জার্সিটি বাংলাদেশের পরিচয়, ঐতিহ্য এবং ক্রীড়াবিদদের অবিচল চেতনার একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। এটি দেশপ্রেম, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে