
বহুল আলোচিত বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৬ অক্টোবর। এর ১৪ দিন পর আজ বাফুফে ভবনে নতুন কমিটিকে নিয়ে সভা করেন সভাপতি তাবিথ আউয়াল। যেখানে নির্বাচিত সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
এর মধ্যে সভাপতি তাবিথ নিজেই তিনটি কমিটি নিজের কাছে রেখেছেন। গতবার জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী নাবিল আহমেদ। এবার তিনি নির্বাহী কমিটিতে নেই। সভাপতি তাবিথ নিজেই জাতীয় দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
ফিন্যান্স কমিটি নিয়ে গত আমলে অনেক ঝামেলা তৈরি হয়েছিল। ফিফা থেকে আর্থিক অনিয়মের কারণে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ হতে হয়েছে। এ ছাড়া সালাম মুর্শেদীকে করা হয়েছিল জরিমানা। এবার তাবিথ জাতীয় দল ছাড়াও ফিন্যান্স কমিটি নিজের কাছে রেখেছেন। একই সঙ্গে ইমার্জেন্সি কমিটির দায়িত্বও নিয়েছেন তিনি।
কে কোন কমিটির চেয়ারম্যান
৪ বছর মেয়াদ
তাবিথ আউয়াল, ফিন্যান্স
১ বছর মেয়াদ
ইমরুল হাসান (পেশাদার লিগ), নাসের শাহরিয়ার জাহেদী (ডেভেলপমেন্ট), তাবিথ আউয়াল (ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট), ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম (মার্কেটিং), সাব্বির আহমেদ আরেফ (ঢাকা মেট্রোপলিটন লিগ), আমিরুল ইসলাম বাবু (মিডিয়া কমিটি), টিপু সুলতান (পাইওনিয়ার লিগ), বিজন বড়ুয়া ও গোলাম গাউস (স্কুল ফুটবল), মঞ্জুরুল করিম (অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ), সাঈদ হাসান কানন (অনূর্ধ্ব-১৭ দল), ইকবাল হোসেন (ডিএফএ), কামরুল হাসান হিলটন (টেকনিক্যাল কমিটি), জাকির হোসেন চৌধুরী (প্রকিউরমেন্ট), ওয়াহিদ উদ্দিন চৌধুরি (অভ্যন্তরীণ অডিট)।
৩ মাস মেয়াদ
ড. মো. জাকারিয়া (গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন কমিটি), মঞ্জুরুল আলম (ডিএফএ মনিটরিং)।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৩ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৮ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে