কদিন আগেই পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের রেকর্ড গড়ার এক সপ্তাহের মধ্যেই সৌদি আরবে হয়েছে স্মরণীয় এক অভিষেক। সৌদি প্রো লিগে গত রাতে আল হিলাল বড় ব্যবধানে জয় পেয়েছে আল রিয়াদের বিপক্ষে।
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রায় ছয় বছর খেলার পর নেইমারের সঙ্গে ক্লাবটির সম্পর্কে ফাটল ধরে। চোটে জর্জর নেইমার গত মৌসুমে খেলতে পারেননি বেশির ভাগ ম্যাচ। যতটুকু খেলার সুযোগ পেয়েছেন, আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।
সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ট্রল। এমনকি ক্লাবটির সমর্থকগোষ্ঠী তার বাড়ি ঘেরাও করে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও পিএসজিতে থাকার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়েছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা।
চুক্তি হয়ে গেলেও নেইমারের অভিষেকে বাধা হয়ে দাড়িয়েছিল তাঁর চোট। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে অবশেষে গতকাল আল হিলালের হয়ে অভিষেক হয় তাঁর। অভিষেক ম্যাচে তাঁকে নামতে হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে। ৬৪ মিনিটে আল হিলালের মিডফিল্ডার মাইকেলের বদলি হিসেবে নামেন তিনি। ততক্ষণে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আল হিলাল। এই ম্যাচে গোল না পেলেও একটা অ্যাসিস্ট করেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অ্যাসিস্টে ৮৩ মিনিটে গোল করেন ম্যালকম। শেষ পর্যন্ত ৬-১ গোলের বিশাল জয় পায় আল হিলাল। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টুইট করেন, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় ভীষণ খুশি। ভক্তদের অসংখ্য ধন্যবাদ।’
এবারের সৌদি প্রো লিগে দুর্দান্ত খেলছে আল হিলাল। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৫। আল ইত্তিহাদে খেলছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। গতবার তৃতীয় হয়েছিল আল হিলাল।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৬ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে