গোলাম রব্বানী ছোটনের হাত ধরেই প্রথম সাফ শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। সাফজয়ী কোচ হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দল ছেড়ে যাওয়ার। তো মেয়েদের ফুটবলের সফল কোচ ছোটনের জাতীয় দল ছাড়া নিয়ে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অনেক কথা বললেও ছোটনের জাতীয় দল ছেড়ে যাওয়া নিয়ে কিছুই বলেননি তিনি! জানিয়েছেন, কোচের কাজ না করতে চাওয়ার কথা তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে জানিয়েছেন, যা সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন।
ছোটনের জাতীয় দল ছেড়ে যাওয়ার আগে জাতীয় নারী দলের সিরাত জাহান স্বপ্নার হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন। গতকাল দুপুরে ফেসবুকে পেশাদার ফুটবলকে বিদায়ের কথা লেখেন ২২ বছর বয়সী এই নারী ফরোয়ার্ড। স্বপ্নার অবসরের ব্যাপারে জিজ্ঞেস করা হলেই নারী দলের কোচ ছোটন জানিয়ে দেন ৩১ মের মধ্যে তিনিও জাতীয় দল ছেড়ে দেবেন। সংবাদমাধ্যম থেকেই কোচের সিদ্ধান্ত জানতে পারার কথা জানিয়ে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণ বললেন, ‘ছোটন ভাইয়ের সঙ্গে আজ কথা বলেছি ফোনে। ছোটন ভাই আমাকে যা বলেছেন, তিনি আসলে ক্লান্ত। খুব ক্লান্ত হওয়ায় তিনি কাজ করতে চাচ্ছেন না। এটা আমি সভাপতিকে জানিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়ার ফেডারেশন নেবে। তার থেকে অফিশিয়ালি কোনো পদত্যাগপত্র আমরা পাইনি।’
ছোটনের সরাসরি শিষ্য থেকে তাঁর সহকারী কোচ হয়েছেন মাহমুদা আক্তার অনন্যা। আরেক সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুকে বিয়ে করে সংসার পেতেছেন ফুটবলেই। ছোটন না থাকলে তিনিও থাকবেন না। আজকের পত্রিকাকে অনন্যা বলেছেন, ‘আমরা একটা পরিবার। আমরা হাসিমুখে একসঙ্গে এসেছি। বিদায় নিলে হাসিমুখেই একসঙ্গে বিদায় নেব। তবে আমার ব্যক্তিগত চাওয়া ছোটন স্যার যেন একটু বিবেচনা করেন। ‘
আগামীকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচের পুরস্কার নেবেন ছোটন। জানা গেছে, পরদিন অর্থাৎ ২৯ মে বাফুফেতে জমা দেবেন নিজের পদত্যাগপত্র। প্রধান কোচ না থাকলে নিজেরাও থাকতে চান না লিটু-অনন্যা কোচ দম্পতি। যদি বাফুফের কাছ থেকে প্রধান কোচের প্রস্তাব আসে তাহলে সেটি গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নের জবাবে অনন্যার উত্তর, ‘লিটু স্যার কী করবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি বলব আমার সময় এখনো আসেনি। আমি এখনো প্রস্তুত নই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে