খেলোয়াড় হিসেবে কাজী সালাউদ্দিন যতটা সুনাম কুড়িয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে ঠিক তাঁর উল্টো। সভাপতি হিসেবে শুধু সমালোচিত আর বিতর্কিতই হয়েছেন তিনি।
যদিও তাঁর দাবি, বাংলাদেশের ফুটবল বদলে দেওয়ার লক্ষ্যে বাফুফের সভাপতি পদে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সালাউদ্দিন। আজ বাফুফের সরবরাহকৃত সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি। কী কারণে এই পদে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে গল্প শুনিয়েছেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বলেছেন, ‘২০০৭ সালে ব্যবসার কাজে মালয়েশিয়া গিয়েছিলাম। কুয়ালালামপুর বিমানবন্দরে একজন পরিচ্ছন্নতাকর্মী আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল, সালাউদ্দিন ভাই আমিও একজন ফুটবলার ছিলাম। ওয়ারির হয়ে খেলতাম। এটা শুনে একেবারে মর্মাহত ও বিস্মিত হয়েছিলাম। এই লোক, যে কি না ঢাকার প্রথম বিভাগ ক্লাবের হয়ে খেলত, সে এখন পাবলিক টয়লেট পরিষ্কার করে। সে বলল, যেহেতু কোনো (দেশের) লিগ খেলা নেই, তাই আমার আয়ও নেই। আমি তাই ঝাড়ুদারের চাকরি নিয়ে মালয়েশিয়ায় চলে আসি। ঠিক সে সময়ই সভাপতি পদে বাফুফে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই।’
বাংলাদেশের ফুটবলকে সব সময় মাঠে রাখা তাঁর উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন সালাউদ্দিন। এবং এতে নিজেকে ‘সফল’ দাবি করছেন তিনি। সালাউদ্দিন বলেছেন, ‘নির্বাচিত হওয়ার পর আমার মূল উদ্দেশ্য ছিল টুর্নামেন্টগুলো পুনরায় চালু করা। তখন ঢাকার ঘরোয়া ফুটবল লিগগুলোর সবই প্রায় মৃতপ্রায় এবং অনিয়মিত হয়ে পড়েছিল। খেলোয়াড়েরা প্রতিবাদস্বরূপ ফেডারেশনে তালা ঝুলিয়ে রেখেছিল। তখন নিয়মিত লিগ খেলা ছিল না। খেলোয়াড়েরা এমন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল যে তাঁরা খেলা ছেড়ে বাধ্য হয়ে অন্য জায়গায় চাকরি খুঁজছিল। বর্তমানে খেলোয়াড়েরা আগের চেয়ে অনেক ভালো আছে। নির্বাচিত হওয়ার পর একটি লিগও মিস করিনি। আমাদের উদ্দেশ্য ছিল বল সব সময় মাঠে চালু রাখা এবং তা করতে সক্ষম হয়েছি।’
দীর্ঘ ১৫ বছর বাফুফের সভাপতি পদে আছেন সালাউদ্দিন। চতুর্থ মেয়াদের এই সময়ে সালাউদ্দিন শুধুই সমালোচিত। গত কিছুদিনে আরও বেশি বিতর্কিত হচ্ছেন তিনি। কদিন আগে সাংবাদিকদের ‘বাপের জুতা পরা ছবি’ নিয়ে মন্তব্য করে নিজের ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করেছেন বাফুফে সভাপতি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৩ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৮ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে