
সাফ জেতার চার মাস পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর মাঝে অবশ্য ঘটে গেছে অনেক কিছুই। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। সেই বিদ্রোহের অবসানও ঘটিয়েছেন তাঁরা। কিন্তু খেলতে চাননি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে। বাটলারও তাঁদের নিতে আগ্রহী ছিলেন না।
দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল আরব আমিরাতের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। সাফজয়ী দলের ১৮ জনই নেই। তার ওপর নতুন মুখ রয়েছেন ৯ জন। বিদ্রোহী কয়েকজন ফুটবলারকে নিয়ে এর আগে কঠোর অবস্থানে থাকলেও এখন সুর নরম হয়েছে বাটলারের। সাবিনাদের ফেরার জন্য দরজা খোলা রেখেছেন কোচ। তিনি বলেন, ‘সাফের কথা ভুলে যান, সেটা এখন অতীত। পেছনে তাকানোয় ক্ষতি নেই, তবে পেছনে পড়ে থাকলে চলবে না। আমরা নতুন অধ্যায় লেখার চেষ্টা করছি। অনুশীলনের জন্য আমার দরজা সবসময় খোলা। তারা (সাবিনারা) যেখানে ইচ্ছা যেতে পারে। তারা যদি বিপথগামী হয় তাহলে সেটা তাদের সমস্যা।’
দলের প্রত্যাশা নিয়ে বাটলার বলেন, ‘কে আছে, কে নেই—এনিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। এই মেয়েরা তরুণ, ভবিষ্যতের জন্যই এই নতুন দল গড়া। আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি। আরও সময় পেলে ভালো হতো। আমি তাদের ওপর সম্পূর্ণ আস্থা রাখছি, তারা মাঠে নিজেদের সর্বোচ্চটা দেবে। এর বেশি আর কিছু চাওয়ার নেই।’
সাবিনাদের অভাব বোধ করছেন না নতুন অধিনায়ক আফঈদা খন্দকারও। তিনি বলেন, ‘আমি অভাব অনুভব করছি না কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সঙ্গে খেলেছি; অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একইসঙ্গে খেলেছি। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি। আমাদের পুরো দলটাই ভালো। ইনশাল্লাহ আমরা ভালো ফল নিয়ে দেশে ফিরব।’
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী ২৬ ফেব্রুয়ারি। পরের ম্যাচটি ২ মার্চ মাঠে গড়াবে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে