কোচ-ফুটবলারদের দ্বন্দ্ব

সময় পেরিয়ে গেছে এক সপ্তাহের বেশি। কিন্তু কোচ-ফুটবলারদের দ্বন্দ্বে এখনো কোনো সুরহা করতে পারেনি বাফুফে। গতকালও বাফুফে ভবনে এসেছিলেন সভাপতি তাবিথ আউয়াল। অডিট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ জানান, দ্রুতই নারী ফুটবলে সব সমস্যা সমাধান হবে।
গুঞ্জন আছে, বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাদ দিয়ে ৩৫ ফুটবলারের কেন্দ্রীয় চুক্তি করবে বাফুফে। সেই পথ থেকে সরে এসেছে তারা।চুক্তি আওতায় আনতে চায় সবাইকেই। আরেফ বলেন, ‘সমস্যা সমাধান হওয়ার পর চুক্তি হবে। আজ কোনো চুক্তি হয়নি। আমরা একসঙ্গে সব সিদ্ধান্ত নেব। কাউকে এখন করব, কাউকে পরে করব—সেই পদ্ধতিতে আমরা যাচ্ছি না। সাম্প্রতিক বিষয় নিয়ে আজ কোনো আলোচনা হয়নি, আমাদের কেবল অডিট নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে, সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সভাপতি খুব ইতিবাচক। সবকিছু ঠিক করছেন তিনি। ইনশাল্লাহ দ্রুতই সবকিছুর সমাধান হবে।’
বিশেষ কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর মেয়েদের মাঠে ফেরাতে অনুরোধ করেছিলেন বাফুফে সভাপতি। কিন্তু তাতে মন গলেনি সাবিনা খাতুনদের। আরেফ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো যার যার ভালো তাকে বুঝতে হবে। মেয়েরা আমাদের জাতীয় অহংকার, এটাও ভাবতে হবে। কোচ কোচের জায়গায় থাকবে, খেলোয়াড়েরা খেলোয়াড়দের জায়গায় থাকবে। কোচের দায়িত্ব প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব প্রশিক্ষণ নেওয়া। যার যার ইমেজ, তাকেই ধরে রাখতে করতে হবে। দুই পক্ষ তাদের ভুল বুঝতে পারবে বলে আমার মনে হয়। সবরকম চেষ্টা চলছে। আমরা বিব্রত নই, ভুল বোঝাবুঝি হতেই পারে। অবশ্যই এর সমাধান হবে।’
আগামী ১৬ ফেব্রুয়ারি বাফুফে নির্বাহী কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু আগামী বুধ কিংবা বৃহস্পতিবার ফের লন্ডনে যাবেন তাবিথ। তাই সভাটি পিছিয়ে নেওয়া হয়েছে। আরেফ বলেন, ‘সভাপতি থাকবেন না, উনি দেশের বাইরে যাবেন। উনি ফিরলেই আমরা নির্বাহী কমিটির সভা করব। এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে