আল হিলালের ম্যাচ মানেই যেন আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে গত রাতটা ছিল ‘অম্লমধুর’। গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি ঠিকই। তবে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি। আল হিলালও হেসেখেলে জয় পেয়েছে।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিখে মুখোমুখি হয়েছিল আল হিলাল ও আল শাবাব। এই ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল আল হিলালের সামনে। ৩৭ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তবে দুর্দান্তভাবে গোল সেভ করেছেন আল শাবাবের গোলরক্ষক কিম সিউং গিউ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
এ ছাড়া এই ম্যাচে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। আল হিলাল বল দখলে রেখেছিল ৪৯ শতাংশ। আর ৫১ শতাংশ বলের দখল ছিল আল শাবাবের। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল আল হিলাল। আল হিলালের ছিল ৮ শট একটি ১টি শট করেছিল আল শাবাব। আর ম্যাচের প্রথম গোল আল হিলাল করে ৬৮ মিনিটে। নেইমারের অ্যাসিস্টে গোল করেন কালিদু কৌলিবালি। এরপর ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। শেষ পর্যন্ত আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল।
ম্যাচ জয়ের পর টুইটারে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘দারুণ ম্যাচ খেলেছি আমরা।’ ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল হিলাল। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৯। ৮ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, হার ও ড্র ১টি করে। আল ইত্তিহাদে খেলছেন করিম বেনজামা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে