
হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দফায় তাঁর চুক্তি বাড়িয়েছে। এবার সামাজিক মাধ্যমে তাঁর একটি রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কাবরেরোর একটি ছবি পোস্ট করেছে। ‘হাভিয়ের কাবরেরোর ৩০ আন্তর্জাতিক ম্যাচ’ লেখা সেই ছবিতে। ফটোকার্ডে বাফুফের লোগো বসানো হয়েছে। ক্যাপশনে লেখা,‘বাংলাদেশ ছেলেদের ফুটবল দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচের নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা।’ এই পোস্টের পর তিন ঘণ্টার ব্যবধানে প্রতিক্রিয়া হয়েছে ১৫ হাজারের বেশি। এর মধ্যে ১২ হাজারই হাহা প্রতিক্রিয়া। বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন অনেকে। বেশির ভাগই কাবরেরাকে দেশের ফুটবলের স্বার্থে বিদায় করতে বলেছেন। কেউ কেউ রসিকতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কেউ একজন লিখেছেন, ‘পেপ গার্দিওলার থেকে ভালো।’
শিলংয়ে পরশু এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ড্র হলেও এই ম্যাচে ভারতকে অনেক বেশি চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন। সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি ফুটবলারকে বোতলবন্দী করে রেখেছিলেন। বাংলাদেশ ড্র করলেও তাই অনেক প্রশংসা করিয়েছে।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে