পেলের সঙ্গে নেইমারের গোলের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ডে পাখির চোখ করছেন নেইমার। এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে নেইমারের সামনে সুযোগ রয়েছে পেলেকে ছাড়িয়ে যাওয়ার।
বিশ্বকাপে খেলতে আসার আগে ১২১ ম্যাচে নেইমারের গোল ছিল ৭৫। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমারের টুর্নামেন্ট শুরু হয়। চোটে পড়ে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারেননি। খেলেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। ৯৭৪ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে গোল করেন নেইমার। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ১২৩ ম্যাচে গোল হলো ৭৬টি। ক্রোয়েটদের বিপক্ষে আজ জোড়া গোল করলেই ছাড়িয়ে যাবেন পেলেকে। কেননা, ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতা পেলে।
ব্রাজিলের হয়ে ৭৭ গোলের পাশাপাশি পেলে অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ বিজয়ী দলে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। অন্যদিকে নেইমার ব্রাজিলের জার্সিতে অ্যাসিস্ট করেছেন ৫৬ গোলে। বিশ্বকাপে ১২ ম্যাচে করেছেন ৭ গোল এবং ৪ গোলে অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে