
২১ সোনা, ১৭ রুপা ও ১২ ব্রোঞ্জ মিলিয়ে ৫০ পদক পেয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্তি ১৯ সোনা, ১৯ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ মোট ৫৭ পদক। ৩টি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনের ইভেন্টগুলো হয়েছে।নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কীর্তি দুটি গড়েন। পুরুষ ৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে নাজমুল ভাঙেন ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর আব্দুর রহিম নঈমের রেকর্ড (৫১ দশমিক ৮৭ সেকেন্ড)।
মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা ১ মিনিট ৪ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছেন। তাতে ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুনের রেকর্ড (১ মিনিট ৪ দশমিক ৭০ সেকেন্ড) নিজের করে নেন।
৪০০ মিটার রিলেতে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে নৌবাহিনীর মেয়েরা। দলের শিরিন আক্তার, সাবিহা আল সোহা, নুসরাত জাহান রুনা ও নাথেরা খাতুন সময় নিয়েছেন ৩ মিনিট ৫১ দশমিক ৬২ সেকেন্ড। ১৯৯৩ সালে বিজেএমসির নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা ৩ মিনিট ৫৫ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন।
পোলভল্টের ছেলেদের বিভাগে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৌরভ মিয়া। ৪.৫০ মিটার লাফিয়ে তিনি ভেঙেছেন ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবিরের (৪.৩৫ মিটার) রেকর্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে