তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হিট শেষ হয়েছে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে। হিটের দেড় ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও জহির রায়হানের হিটের ফল জানাতে গিয়ে গলদঘর্ম বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
এবারের এশিয়ান ইনডোরে বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের সঙ্গে দলনেতা হয়ে গেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু ও টিম অফিশিয়াল হিসেবে কোষাধ্যক্ষ জামাল হোসেন। ফেডারেশনের দুই কর্মকর্তা তেহরানে থাকার পরও যখন ফল জানা যাচ্ছিল না তখন শরণাপন্ন হতে হলো ইমরানুর রহমানের। ইমরানুরের বরাতে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী আবু তালহা নিশ্চিত করেছেন, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোরের ফাইনালে উঠেছেন জহির।
গত বছর কাজাখস্তানের এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন ইমরানুর। এশিয়ান ইনডোরে সেটাই ছিল বাংলাদেশি প্রথম কোনো অ্যাথলেটের ফাইনালে খেলা। আজ ৪০০ মিটার দৌড়ে নিজের হিটে সেরা হয়ে ইমরানের পাশে বসেছেন জহির।
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ২ নাম্বার লেনে সেরা হোন জহির। বাংলাদেশি স্প্রিন্টার সময় নিয়েছেন ৪৮.৮৪ সেকেন্ড সময়। বাকি তিন লেনের কোনো স্প্রিন্টারই জহিরের চেয়ে বেশি টাইমিং করতে পারেননি। ইরানেরই স্প্রিন্টার আরাশ সায়ারি জহিরের সমান সময় নিয়ে নিজের লেনে প্রথম হয়েছেন। আবু তালহা জানালেন, চার লেনের সেরা দুজন করে স্প্রিন্টার আগামীকাল ফাইনালে খেলবেন। সেটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে