
জুনিয়র এশিয়া কাপ হকির তৃতীয় ম্যাচে দারুণ চমক দেখালো বাংলাদেশ। আজ ওমানের মাসকটে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। পয়েন্ট ভাগাভাগি করলেও যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেঁচে রইল বাংলাদেশের।
জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ হকিতে সর্বশেষ তিন বারের মুখোমুখিতে মালয়েশিয়ার বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। ২০১৫ সালে ৮-০ গোলে হেরেছিল। এরপর ২০২৩ সালে ১-৫ গোলে হার বাংলাদেশের। ২০০৮ সালে হার ১-০ গোলের। সেই মালয়েশিয়াকে আজ আটকে দিল যুবারা। এখন দশ দলের এই টুর্নামেন্টে অন্তত সপ্তম হতে পারলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।
যদিও প্রথম কোয়ার্টারে লিড নেয় মালয়েশিয়া। দলটির হয়ে দুই মিনিটেই গোল করেন দানিশ দানিয়াল। ২৭ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। এরপর ৩৬ মিনিটে বাংলাদেশে এগিয়ে যায়। এবার সফলতা এনে দেন মোহাম্মদ হাসান। কিন্তু চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে স্কোর ২-২ করেন। আগামী রোববার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে