
ইনস্টাগ্রামের মন্তব্যের পাশে নতুন ‘ডিসলাইক বাটন’ চোখে পড়লে অবাক হওয়ার কিছু নেই। কারণ পরীক্ষামূলকভাবে এই বাটনটি চালু করছে মেটা। এর মাধ্যমে কোনো মন্তব্য পছন্দ না হলে এবং অপ্রাসঙ্গিক হলে তা জানাতে পারবেন ব্যবহারকারীরা। এই ডিসলাইক বাটনটি গোপনভাবে কাজ করবে। অর্থাৎ অন্য কেউ জানবে না যে ওই মন্তব্যটি ডিসলাইক করা হয়েছে। আর বেশি ডিসলাইক পাওয়া মন্তব্যগুলো কম গুরুত্ব পাবে এবং পোস্টের নিচের দিকে চলে যাবে।
সম্প্রতি বেশ কিছু থ্রেডস ব্যবহারকারী জানান যে তাঁরা পোস্টের মন্তব্য সেকশনে একটি নতুন নিম্নমুখী তির চিহ্ন (ডাউন অ্যারো) দেখতে পাচ্ছেন, যা লাইক বাটনের পাশে ছিল। এরপর ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, এই ফিচারটি বর্তমানে একটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এর মূল লক্ষ্য হলো ‘মন্তব্যগুলোকে আরও বন্ধুত্বপূর্ণ করা।’ তিনি বলেন, ডিসলাইক বাটনটি ব্যবহারকারীদের জন্য একটি গোপন উপায় হবে, যার মাধ্যমে তারা কোনো মন্তব্যে অপছন্দ প্রকাশ করতে পারবেন, কিন্তু সেই অপছন্দের কোনো গণনা বা পরিসংখ্যান থাকবে না এবং মন্তব্যকারী বা অন্য ব্যবহারকারীরা জানবে না।
মোসেরি জানান, ভবিষ্যতে ডিসলাইক সংকেতটি মন্তব্যের র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারে। ফলে যেসব মন্তব্য বেশি ডিসলাইক পাবে, সেগুলো নিচে নেমে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট বহু বছর ধরেই একটি ডাউনভোট মেকানিজম ব্যবহার করছে। বিভিন্ন ধরনের মন্তব্যগুলো শ্রেণিবিভাগ তৈরি করতে আপভোট এবং ডাউনভোট ব্যবহার করে এর প্ল্যাটফর্ম।
তবে মেটার এই ফিচারটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে তা নিশ্চিত নয়।
গত জানুয়ারিতে টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হয়। এর ফলে টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরির সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।
সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।
তথ্যসূত্র: ম্যাকরিউমার, টেকক্রাঞ্চ ও ডিজিটাল ট্রেন্ডস

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে