
মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটাকে ২৫ দশমিক ৪ মিলিয়ন ডলার বা ২ কোটি ৫৪ লাখ ডলার জরিমানা করেছে ভারত।
২০২১ সালের মার্চে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। তদন্তে দেখায় যায়, ফেসবুক এবং এর অধীনস্থ ইউনিটগুলোর সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার অনুমতি দেয় মেটা। এর ফলে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছিল।
সিসিআই বলছে, হোয়াটসঅ্যাপের সেবা দেওয়ার জন্য এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যেখানে প্ল্যাটফর্মটি থেকে সংগ্রহ করা ব্যবহারকারীরা ডেটা অন্য মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করে।
তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর মতো ভারতের প্রস্তাবিত অ্যান্ট্রিট্রাস্ট আইনের জন্য নতুন নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মেটা, গুগল ও অ্যাপল।
বর্তমানে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি প্যানেলের ফেব্রুয়ারী মাসের প্রতিবেদন পর্যালোচনা করছে ভারত সরকার। এই প্রতিবেদনে একটি নতুন ‘ডিজিটাল কমপিটিশন বিল’ প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান অ্যান্টি-ট্রাস্ট আইনগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।
ইতোমধ্যেই এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে ‘ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল’। তারা তাদের ব্যবসায়ে এই আইনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি আপডেটের ফলে ব্যবহারকারীদের জন্য মেসেজিং সেবা ব্যবহার করার জন্য মেটা কোম্পানির সঙ্গে তাদের ডেটা শেয়ার করা বাধ্যতামূলক হয়ে যায়। এর আগে ২০১৬ সাল থেকে একটি অপশনাল ব্যবস্থা ছিল, যা এই আপডেটের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। বাধ্যতামূলক ডেটা শেয়ারিংয়ের এই নিয়মটি মেটা গ্রুপের কোম্পানিগুলোর জন্য ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের পরিধি বিস্তৃত করেছে।
জরিমানা ছাড়াও ভারতের মধ্যে হোয়াটসঅ্যাপের ডেটা প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে সিসিআই।
এছাড়া মেসেজিং প্ল্যাটফর্মটিকে ব্যবহারকারীদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে যে, কোন ডেটা মেটা কোম্পানির সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং কিসের জন্য তা ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ নোটিফিকেশন এবং সেটিংস মেনুর মাধ্যমে স্পষ্ট অপট-আউট (অপশনাল) সুযোগ দিতে হবে। অর্থাৎ তথ্য শেয়ার অনুমতি না দেওয়ারও সুযোগ দিতে হবে। এই পরিবর্তনগুলো নতুন এবং পুরনো ব্যবহারকারী উভয়ের জন্য প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: রয়টার্স ও টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে