অ্যাপলের আইওএস–১৭ সিরিজের জন্য অপেক্ষা ফুরিয়ে আসছে। আইফোন অপারেটিং সিস্টেটেমের অধুনা এই মডেল সম্ভবত আসছে সেপ্টেম্বরেই বাজারে পাওয়া যাবে। অ্যাপলের এই নতুন ফোন নিয়ে আলোচনা চলছে বেশ অনেকদিন ধরে। গ্যাজেটপ্রেমীরা এরই মধ্যে খুঁজে দেখছেন এই ফোনে কি কি ফিচার বা সুবিধা আছে। আইওএস-১৭ বাজারে ছাড়ার আগে অ্যাপল ফোনটির প্রাইভেসি ও নিরাপত্তার উন্নয়নে কাজ করবে বলে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত জুনের প্রথম সপ্তাহে অ্যাপলের বার্ষিক বৈশ্বিক ডেভলপার সম্মেলনে (WWDC) আইওস-১৭ ও এর কিছু চমকপ্রদ ফিচার চালুর ঘোষণা দেওয়া হয়। আইওএস–১৬ বাজারে আনার পর থেকেই অ্যাপল নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে করছে। এইবারের আপডেটে তার প্রতিফলন দেখা যেতে পারে।
আইওএস-১৭: অ্যাপলের নতুন ফোনে নতুন যত ফিচার
চেক ইন: আপনি নির্ধারিত সময়ে বাসায় পৌঁছাতে না পারলে আপনার বাছাই করা কন্টাক্টগুলোর কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে। আপনি ঠিক আছেন কিনা সেই তথ্য সেখানে থাকবে। সেই সঙ্গে আপনার অবস্থানও প্রিয়জনের কাছে চলে যাবে।
লকডাউন মোড: আইওএস-১৭ ফোনে সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তার কথা ভেবে নতুন ফিচার যোগ করা হয়েছে। এর নাম লকডাউন মোড। আইফোন স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে ফোনটি সঙ্গে সঙ্গে লকডাউন মোডে চলে যাবে। এই ফিচার সবার জন্য উন্মুক্ত নয়। এই ফিচারের ফলে ফোন সরাসরি ২-জি নেটওয়ার্ক বা অনিরাপদ ওয়ারলেসে সংযুক্ত হতে পারবে না। এই ফিচারটি অ্যাপেলের ঘড়ির সঙ্গেও পরবর্তীতে সংযুক্ত করা হবে।
লিংক ট্র্যাকিং প্রটেকশন: কোনো লিংক ব্রাউজ করার সময় বিজ্ঞাপনদাতারা যে অংশ ট্র্যাক করে, এই ফিচার সে অংশগুলো সরিয়ে ফেলবে। বিভিন্ন ধরনের অ্যাপস, মেসেজিং ও সাফারিতে প্রাইভেট ব্রাউজিং এই নিরাপত্তার আওতায় থাকবে। ফলে ব্যক্তিগত তথ্য তৃতীয় কোনো পক্ষ চুরি করতে পারবে না।
পাসওয়ার্ড এবং পাস–কি শেয়ারিং: সাধারণত কেউ পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চান না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে স্ট্রিমিং সার্ভিস বা অন্য কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ও পাস–কি শেয়ার করতে চাইলে সরাসরি বার্তা না পাঠিয়ে ‘টু ফ্যাক্টর’ কোডের মাধ্যমে করা যাবে। ফলে এর নিরাপত্তা জোরদার হবে।
লাইভ ভয়েসমেইল
আইওএস–১৭ ফোনে কেউ কল করলে এবং মেসেজ দিলে তার লাইভ কপি দেখা যাবে। ফোনকল ও মেসেজের উত্তর কেউ দেবে নাকি প্রত্যাখ্যান করবে তা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে