নিজেদের মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। অ্যাপলের ভিশন প্রো–এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির কথা ঘোষণা করেছিল কোম্পানিটি। তবে এই প্রকল্প থেকে সরে এসেছে মেটা। গত শুক্রবার প্রকাশিত দ্য ইনফরমেশন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেটার দু’জন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই রিয়্যালিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড রিয়্যালিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে মেটা। চলতি সপ্তাহে একটি প্রোডাক্ট রিভিউ মিটিংয়ের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিল এবং ২০২৭ সালে বাজারে ছাড়ার কথা ছিল। অ্যাপলের ভিশন প্রো এর মতো মেটার মিক্সড রিয়্যালিটি হেডসেটটিতে অতি-উচ্চ (আলট্রা-হাই) রেজল্যুশনের মাইক্রো ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
গত বছর অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্রযুক্তির গ্রাহকদের নজর কাড়ে। বাজারে ভিশন প্রো’র দাম সাড়ে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে মেটার কোয়েস্ট হেডসেটের উন্নয়ন ও প্রচারে দায়িত্বে থাকা রিয়্যালিটি ল্যাবস ডিভিশন–এর ওপর হাজার কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। এরপরও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মেটার সিইও মার্ক জাকারবার্গ।
ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মেটার কোয়েস্ট সিরিজের হেডসেটগুলো। বর্তমানে বাজারে কোয়েস্ট ২ হেডসেটের দাম ২০০ ডলার ও কোয়েস্ট ৩ হেডসেটের দাম ৫০০ ডলার। আর কোয়েস্ট প্রো হেডসেট এর দাম ৯৯৯ ডলার। তবে খারাপ রিভিউ ও কম চাহিদার কারণে মেটা গত বছরই কোয়েস্ট প্রো হেডসেট তৈরি বন্ধ করে দেয় মেটা।
এখন কোয়েস্ট ৩ হেডসেটের উত্তরসূরি কোয়েস্ট ৪ তৈরি করছে মেটা। এটি ২০২৬ সালে বাজার ছাড়ার কথা রয়েছে।
তবে মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে