ফেসবুকের মোবাইল অ্যাপ থেকে মেসেঞ্জার অ্যাপ আলাদা করা হয়েছে ৯ বছর আগে। আলাদা হওয়ার পর থেকে মেসেঞ্জারের আলাদা অ্যাপ ইনস্টল করতে হয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীদের। তবে আবার অ্যাপ দুটো পুনরায় একত্র করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক প্রধান টম অ্যালিসন বলেন, ‘আমরা ফেসবুক অ্যাপে ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আমরা মূলত চাই মেসেঞ্জার বা সরাসরি ফেসবুক অ্যাপ যা-ই হোক, যোগাযোগের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।’
২০১৪ সালে ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়। তখন ফেসবুক থেকে বলা হয়েছিল, ‘আমাদের লক্ষ্য মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা দেওয়া।’ ফেসবুকের ব্রাউজার সংস্করণে এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা মেটা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে।
সম্প্রতি, রিলে ভিডিওর দৈর্ঘ্যের সীমা ৯০ সেকেন্ড বা দেড় মিনিট করেছে মেটা। টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামের রিল ফিচারে নিয়মিতই বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, রিলস এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে রিল প্লে গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণের বেশি বেড়েছে। ভবিষ্যতে রিলের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে মেটা। গত বছর ফেসবুকে রিলের সুবিধা চালু করা হয়। ধারণা করা হয়, টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুকে এই ফিচার নিয়ে আসে মেটা।
এর আগে, মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।
এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবাজুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
মেটা জানায়, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে