
কিশোরগঞ্জের ইটনায় ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

ফজলুর রহমান আরও বলেন, ‘তারা বোরকা পরে গিয়ে একটা চকলেট দেয় বাচ্চাদেরকে আর বউরারে একটা কানপাশা দেয়। আসার সময় বলে ভোটটা দিয়েন, বেহেশতের টিকেটটা কালকে দিয়ে যাবনে। বেহেশতের টিকেট যে দিতে পারে, সে শিরক গুনাহ করে। কারণ, বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

কিশোরগঞ্জের ইটনায় মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্কের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী (৬৮) সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের এয়াকুব আলীর ছেলে।

কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাছির মিয়া (২৩) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।