
কিশোরগঞ্জের ইটনায় ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ফজলুর রহমান তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি কেন্দ্রে পৌঁছান। এ সময় তাঁর স্ত্রী উম্মে কুলসুম রেখা ও ছেলে ব্যারিস্টার অভিক চৌধুরী উপস্থিত ছিলেন।
ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বীরকুল, করনশী (২ নম্বর ওয়ার্ডের অংশ), করনশী নুরপুর (১ নম্বর ওয়ার্ডের অংশ), ডুইয়ারপাড় ও ভয়রা এলাকার আওতায় পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩৪৩ এবং নারী ভোটার ২ হাজার ১৪৭ জন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাসুদ মিয়া। যে বুথে ফজলুর রহমান ভোট দিয়েছেন, সেখানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন আফরোজা সুলতানা। পোলিং কর্মকর্তা হিসেবে রয়েছেন নেকলেছ আক্তার ও আকলিমা আক্তার।
ভোট প্রদান শেষে ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনোই রাজাকার ও আলবদরের দোসরদের ক্ষমতায় দেখতে চায় না। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের এই দেশের জনগণ প্রত্যাখ্যান করবে।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার-আলবদরের রাজনীতি চলতে পারে না। গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়াই আজকের দিনের প্রধান দায়িত্ব।’

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে