
টাঙ্গাইলের গোপালপুরের বেলুয়া-মাদারজানি সড়কের প্রায় আধা কিলোমিটারের বিভিন্ন অংশ ধসে ঝিনাই নদীতে বিলীন হয়ে গেছে। এ কারণে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যান এই সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী-শিক্ষকসহ সাধারণ মানুষ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪০ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পদত্যাগ করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বুধবার (১১ অক্টোবর) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন

টাঙ্গাইলের গোপালপুরের বিভিন্ন গ্রামে সক্রিয় হয়ে উঠেছে স্ক্র্যাচকার্ড প্রতারক চক্র। এলএম মার্কেটিং ডিসকাউন্ট প্যাকেজ অফার নামের স্ক্র্যাচকার্ড বিক্রি করা চক্রটির ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।