
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে টোল আদায় শেষ হয়নি ৩০ বছরেও। এতে ক্ষোভ জানিয়েছেন নাগরিক নেতাসহ চলাচলকারীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, টোল আদায় অচিরেই বন্ধ নয়, বাড়বে টোলের হারও।

পদ্মা সেতু উদ্বোধনের পর গত ৩১ আগস্ট পর্যন্ত ৬৭ দিনে দেড় শ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। সেতুতে পারাপার হওয়া ১১ লাখের বেশি যানবাহনের কাছ থেকে এই টোল পাওয়া গেছে। এতে প্রতিদিন গড়ে আদায় হয়েছে প্রায় সোয়া ২ কোটি টাকা। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার নৌ টোল বক্সে দীর্ঘদিন ধরে রসিদ ছাড়া টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নৌপথে প্রতিদিন ২ হাজারের বেশি ছোট-বড় ট্রলার ও বাল্কহেড চলাচল করে।

গত ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে গতকাল সোমবার পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ১০ লাখের অধিক যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে ১৩৩ কোটি টাকারও বেশি...