
বরগুনার দারুস সুন্নাহ হজ কাফেলা এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এম এ জাকারিয়ার বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে একজন ভুক্তভোগী আজ বৃহস্পতিবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। এর আগে কয়েকজন ভুক্তভোগী স্থানীয় সাংবাদিকদের কাছেও অভিযোগ করেছেন।

মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে জুবাইল সাগর পাড়ের খুনানি মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হন তিনি। এরপর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সৌদি আরবের স্থানীয় ব্যবসায়ী পাথরঘাটার আকন মোহাম্মদ বশির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাথরঘাটায় যুবদল নেতা নাসির হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত রাব্বি ও হাসানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। কোনো সংগঠনই এ দুজনের দায়ভার নিতে চাইছে না। ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। এদিকে ছাত্রলীগও এক বিবৃতি দিয়েছে।

যুবদল নেতা নাসির হাওলাদারকে (৩৮) পায়ের রক কেটে হত্যার ঘটনায় সরাসরি শিবিরের কর্মীরা অংশ নিয়েছে এবং এর পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা।