
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার বলেছেন, সপ্তাহ খানিকের মধ্যেই গাজা যুদ্ধবিরতি হয়ে যেতে পারে। এমনকি ইসরায়েলি সংবাদমাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও এই বিষয়ে আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি আলোচনা...

ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘকাল ধরে বিদ্যমান সংঘাতের কারণে এর আগে মধ্যস্থতাকারীরা কোনো সমাধান আনতে পারেননি। তবে এবার উভয় পক্ষই সংশোধিত প্রস্তাবে সম্মত হওয়ায়, কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো একটি চুক্তি হাতের নাগালে বলে মনে হচ্ছে।

প্রথমবারের মতো প্রাচীন মিসরের এক ব্যক্তির সম্পূর্ণ জিনোম (ডিএনএর পূর্ণ তথ্য) বিশ্লেষণ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ঘটনাটি বিশ্বজুড়ে গবেষকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ব্যতিক্রমী এই আবিষ্কার প্রাচীন মিসরীয়দের আদিপুরুষ সম্পর্কে আমাদের জানার নতুন জানালা খুলে দিয়েছে।

প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিশরে তৈরি একটি বুনন করা লিনেন পোশাক এখন বিশ্বের সর্বপ্রাচীন বুনন করা পোশাক জামা হিসেবে স্বীকৃত। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা গেছে, ‘তারখান ড্রেস’ নামে পরিচিত এই পোশাকটি ৩৫০০ থেকে ৩১০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে তৈরি হয়েছে।