
পবিত্র রমজান উপলক্ষে শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চৌরাস্তা মোড় থেকে অভিযান শুরু হয়ে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

১২ ফেব্রুয়ারি তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী আব্দুল কাদের। তিনি ভোট নিয়ে সমালোচনা করে বলেন, ‘সামনে ঈদের দিন আসলেও আমাদের একটা ঈদের দিন চলে গেছে গত ১২ ফেব্রুয়ারি।’

র্যাব-৬-এর যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানান, তাঁর পেটে আনুমানিক ২ হাজার ২০০ ইয়াবা বড়ি রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে এনেছিলেন।

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।