
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ রোববার সকালে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে ১২ দফা দাবি জানিয়েছেন। এসব দাবি না মানলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। আজ শনিবার সকালে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে ‘রুয়েটের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারের’ এ আবেদন করেছেন।

ঘরের দরজা ভেঙে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।