বাড়ির ভেতরে অনাহূত এক অতিথিকে দেখে চমকে উঠলেন এক নারী। বাধ্য হয়ে ফোন দিলেন জরুরি সেবা ৯১১-তে। ওই অতিথি আট ফুট লম্বা এক অ্যালিগেটর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
মেরি হলেনবেক নামের ওই নারী জানান, ভেনাস এলাকায় তাঁর গ্র্যান্ড পাম কমিউনিটির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান।
‘আমি ভেবেছিলাম এলাকায় নতুন কেউ ভুলে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে।’ বলেন হলেনবেক, ‘চেয়ার থেকে নেমে এগোলাম আমি, উদ্দেশ্য তার ভুলটা ধরিয়ে দেওয়া।’
হলেনবেক জানান, যখন শব্দের উৎস কে তা জানতে পারলেন, তখন মাথায় দুটো চিন্তা আসে। একটি হলো, ‘হায় ঈশ্বর! আমার বাড়িতে একটা অ্যালিগেটর চলে এসেছে।’ আর দ্বিতীয়টি, ‘কীভাবে আমি এর থেকে মুক্তি পাব।’
হলেনবেক তারপর ৯১১-এ ফোন করলেন। তারপর সারাসোটা কাউন্টির কয়েকজন ডেপুটি শেরিফ ও ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তাদের মিলিত প্রচেষ্টায় ৭ ফুট ১১ ইঞ্চির অ্যালিগেটরটিকে বাড়ি থেকে বের করে নেওয়া সম্ভব হয়।
ওই নারী জানান, অ্যালিগেটরটি নিশ্চিতভাবেই কাছের কোনো পুকুর থেকে এসে তার বাড়ির দরজা দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে।
‘রাস্তা পেরিয়ে আমার বাড়িতে আসতে তাকে কেবল দুই গজ দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু কেউ তাকে দেখেনি, এটি খুবই আশ্চর্যজনক।’ বলেন হলেনবেক।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে