
ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮ ক্যারেট স্বর্ণের একটি ‘কমোড’ ব্লেইনহেইম প্যালেসে স্থাপন করা হয়। কিন্তু প্রদর্শনী শুরুর দুই দিনের মাথায় চুরি হয়ে যায় ৪৮ লাখ পাউন্ড বা ৯৬ লাখ ডলারের কমোডটি, তাও আবার মাত্র ৫ মিনিটে!
কাত্তেলান তাঁর এই শিল্পকর্ম কমোডটির নাম দিয়েছিলেন ‘আমেরিকা’। প্রাসাদ পরিদর্শনে যারা যেতেন, তাদের এই কমোড ব্যবহারের সুযোগ মিলত। প্রত্যেক দর্শনার্থী সর্বোচ্চ তিন মিনিট করে টয়লেটটি ব্যবহারের সুযোগ পেতেন।
এই চুরির ঘটনায় পাঁচ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। গতকাল সোমবার অক্সফোর্ড ক্রাউন কোর্টে বলা হয়, এটি একটি ‘সযত্নে পরিকল্পিত’ চুরি ছিল, যা ‘অনেক প্রস্তুতি ছাড়া সম্ভব হতো না’।
আদালতে বলা হয়, চুরির দিন ভোর ৫টার কিছু আগে পাঁচ ব্যক্তি দুটি চুরি করা গাড়ি নিয়ে ব্লেনহেইম প্যালেসের তালাবদ্ধ কাঠের গেট ভেঙে প্যালেসের ভেতরে প্রবেশ করে। তারা একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
আদালতে দাবি করা হয়, কীভাবে কোথায় যেতে হবে তারা আগে থেকেই জানত। তারা সোজা গিয়ে সেই ঘরে ঢোকে যেখানে টয়লেটটি ছিল। তারা কমোডটি সরিয়ে নিলে পানিতে তলিয়ে যায় ঘরটি। সে অবস্থায়ই প্যালেস ছেড়ে আসে চোরেরা। আর এই ঘটনা ঘটে কেবল ৫ মিনিটে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জুলিয়ান ক্রিস্টোফার বলেন, ‘এই চুরিটি সতর্ক পরিকল্পনার মাধ্যমে করা হয়েছিল এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়।’
তিনি আরও বলেন, ‘এটা স্পষ্ট যে এমন একটি দুঃসাহসী চুরি ছাড়া ব্যাপক প্রস্তুতি ছাড়া সম্ভব না।’
অবশ্য অভিযুক্তরা এ চুরিতে জড়িত থাকার কথা অস্বীকার করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—অক্সফোর্ডের ৩৯ বছর বয়সী মাইকেল জোনস, উইন্ডসরের বাসিন্দা ৩৬ বছর বয়সী ফ্রেডেরিক সাইনস যিনি ফ্রেডরিক ডো নামেও পরিচিত ও পশ্চিম লন্ডনের ৪১ বছর বয়সী বোরাহ গাকাক। তবে আরেক অভিযুক্ত নর্থাম্পটনশায়ারের বাসিন্দা ৪০ বছর বয়সী জেমস শিন আগে জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছিলেন।
তবে প্রসিকিউশনের দাবি, জোনস একদিন আগে শিল্পকর্মটির একটি ছবি তুলেছিলেন। সাইনস ও গাকাক স্বর্ণ বিক্রি নিয়ে একে অপরের সঙ্গে সমঝোতা করেছিলেন।
অভিযুক্তদের পাওয়া গেলেও স্বর্ণের কমোডটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কমোডটি ভেঙে টুকরো টুকরো বা ধ্বংস করে ফেলা হয়েছে।
বিবিসির এক সংবাদে জানা যায়, এই স্বর্ণের তৈরি কমোডটি ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার কথা বলা হয়েছিল।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে