চীনারা সাধারণত চপস্টিক দিয়ে খাওয়ায় অভ্যস্ত। বাংলাদেশিদের কাছে এটা তেমন প্রচলিত নয়। আর আপাতদৃষ্টে চপস্টিক দিয়ে একের পর এক চাল খাওয়া প্রায় অসম্ভব কাজ। তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন সুমাইয়া খান নামের এক বাংলাদেশি নারী। গত ১৭ ফেব্রুয়ারি চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি চাল খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সুমাইয়া চপস্টিক দিয়ে ১ মিনিটের মধ্যেই ৩৭টি চাল সাবাড় করে ফেলেছেন। এ কাজের পর বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাঁকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি চাল খাওয়া টেল্যান্ড লা’র রেকর্ড ভেঙেছেন সুমাইয়া খান। একই সময়ে টেল্যান্ডের চেয়ে ১০টি চাল বেশি খেয়েছেন তিনি।
বিশ্বে এ ধরনের রেকর্ড অবশ্য নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা ফেলিক্স ফন মেইবোম খুব দ্রুত এক কাপ কফি পান করে গিনেস রেকর্ডসে জায়গা করে নেন। মাত্র ৩ দশমিক ১২ সেকেন্ডে এক কাপ কফি পান করেন তিনি। আগের রেকর্ডধারীর চেয়ে দশমিক ০৫ সেকেন্ড কম সময় লেগেছিল তাঁর।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে