বুদ্ধিমান ও বন্ধুভাবাপন্ন হিসেবে আলাদা পরিচিতি আছে শিম্পাঞ্জিদের। এটিই আবার প্রমাণ করেছে চীনের এক পার্কের একটি শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির খাঁচায় একটি শিশু দুর্ঘটনাবশত নিজের এক পাটি জুতা ফেলে দেয়। শিম্পাঞ্জিটি জুতাটি ফেরত দিয়ে বাহবা কুড়ায় দর্শকদের।
ঘটনাটি চীনের শ্যাংডন প্রদেশের ওয়েইহাই সিটির ওয়াইল্ড অ্যানিমেল নেচার রিজার্ভের। এক ভিডিওতে দেখা যায় ডং ডং নামের শিম্পাঞ্জিটি একটি শিশু খাঁচায় ফেলে দেওয়া এক পাটি জুতা নিয়ে খেলা করছে। তারপরই ১৪ বছর বয়স্ক শিম্পাঞ্জিটি জুতাটা ছুড়ে দেয় দর্শককে লক্ষ্য করে। তারা এটি ফিরিয়ে দেন জুতার মালিক শিশুটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
চিড়িয়াখানার একজন প্রাণীরক্ষক বলেছেন, ডং ডং একটি অতি বুদ্ধিমান শিম্পাঞ্জি। অতীতেও দর্শকদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়ার রেকর্ড আছে তার।
একই চিড়িয়াখানায় একটি হাতি সম্প্রতি একটি শিশুকে তার জুতা ফিরিয়ে দেওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে