
কেমন অবাক শোনালেও অ্যান্টার্কটিকায় একটি ডাকঘর আছে। পেঙ্গুইন পোস্ট অফিস নামে পরিচিত এ ডাকঘরে চাকরির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামীকাল, অর্থাৎ ১৮ মার্চ আবেদনের শেষ দিন। যদিও এতে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ, এবারের তিনটি পদের জন্য শুধু যুক্তরাজ্যের নাগরিকেরাই আবেদন করতে পারছেন।
পোর্ট লকরয়ের বিখ্যাত এই ডাকঘর হলো দুনিয়ার সবচেয়ে দক্ষিণের জাদুঘর। এখানে পেঙ্গুইনের দেখা পাওয়া কিংবা এদের মলের গন্ধ পাওয়ার মতো বিষয়গুলোই সবচেয়ে সাধারণ।
প্রতি বছর অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টে এই চাকরির জন্য আবেদনের বন্যা বয়ে যায়। এ বছর তিন পদে নিয়োগের কথা বলা হয়েছে। আর এদের সবাইকে হতে হবে ব্রিটিশ নাগরিক।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
মোটামুটি আশি হাজারের মতো চিঠি ও পোস্টকার্ড প্রস্তুত করার পাশাপাশি একটি দোকান পরিচালনা করতে হয়, সেই সঙ্গে এখানে যাত্রাবিরতি করা প্রমোদতরির ১৮ হাজার যাত্রীকেও স্বাগত জানাতে হয়।
এবারের আবেদনকারীদের একজন ক্যাটি শ তাঁর আগ্রহের জানান দিয়েছেন অদ্ভুতভাবে। এক পায়ে অ্যান্টার্কটিকার নিখুঁত একটি মানচিত্রের উল্কি করেছেন, অপর পায়ে করেছেন বিখ্যাত অভিযাত্রী আর্নেস্ট শেকেলটনের প্রতিকৃতির উল্কি।
‘অ্যান্টার্কটিকায় কাজ করা একজন সামুদ্র জীববিজ্ঞানী হওয়ার লক্ষ্য নিয়ে বেড়ে উঠেছি আমি।’ বলেন ক্যাটি শ।
সফল আবেদনকারীদের কিছু দক্ষতা বা কাজ করার ক্ষমতা থাকতে হবে। চিঠি বাছাই করতে হবে, স্ট্যাম্প বিক্রি করতে হবে, ভবনের দেখাশোনা করতে হবে এবং উপহারের দোকান চালাতে হবে।
ডাকঘরটিতে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন যে চারজন, তাঁদের সবাই নারী। ক্লেয়ার ব্যালেন্টাইন, লুসি ব্রাজোন, নাতালি করবেট ও মাইরি হিলটন নামের এই চার নারী দায়িত্ব পান এটি পরিচালনার। মজার ঘটনা, দুর্গম এই ডাকঘরে দায়িত্ব পালনের জন্য সেবার প্রায় ৬ হাজার মানুষ আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে নির্বাচিত করা হয় চারজনকে।
আবেদনপত্রটিতে আগ্রহীদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করে বলা হয়েছে,
‘দ্বীপে প্রবাহিত জলের কোনো ব্যবস্থা নেই। তাই ধোয়ার সুবিধা খুবই সীমিত। এখানে আসা বিভিন্ন জাহাজ থেকে ক্যানে জল সংগ্রহ করা হয়।’
‘পোর্ট লকরয়ে গোসলের সুবিধা নেই। তাই কর্মীরা এই সীমিত ধোয়া কিংবা গোসলের সুবিধার মধ্যে আরামদায়কভাবে জীবন-যাপন করতে পারবেন বলে আশা করা হচ্ছে, তবু পরিচ্ছন্নতার বিষয় খেয়াল রাখতে হবে।’
‘পরিদর্শন করা জাহাজগুলো প্রতি সপ্তাহে একবার গোসলের ব্যবস্থা করবে, তবে আবহাওয়ার অবস্থা খারাপ হলে দর্শক বা গোসল ছাড়াই দুই সপ্তাহ পর্যন্ত কাটিয়ে দেওয়া লাগতে পারে আপনাকে।’
পোর্ট লকরয়ে একটি কলোনিতে বাস করা দেড় হাজার পেঙ্গুইন গণনার কাজটিও নিয়মিত করতে হয় ডাকঘরের কর্মীদের।
অ্যান্টার্কটিকার ক্রমবর্ধমান পর্যটন শিল্প এখানকার সূক্ষ্ম ও স্পর্শকাতর বাস্তুতন্ত্রের ক্ষতি করছে এমন উদ্বেগও রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) অনুসারে, অ্যান্টার্কটিকার পর্যটকেরা এমনকি পেঙ্গুইনদের প্রজনন এবং সামাজিক আচরণ পরিবর্তন করতে বাধ্য করছে।
এবারের আবেদন করার শেষ দিন কিন্তু আগামীকাল অর্থাৎ ১৮ মার্চ। নির্বাচিত তিনজন এ বছরের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত পাঁচ মাস দায়িত্ব পালন করবেন।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে