হুট করে রাতের দিকে পানি বাড়তেছিল। স্রোতের কারণে জিনিসপত্র নিয়ে বের হওয়ারও উপায় ছিল না। বাড়ির সবাই মিলে এলাকার স্কুলে আশ্রয় নিই। সেখানে লোকে লোকারণ্য অবস্থা! বাথরুমের অসুবিধা। অনেকে বাথরুম আটকায় বসে ছিল। যাদের মাসিক চলছিল, তাদের জন্য অবস্থা ছিল আরও ভয়াবহ। সাহায্য আসছিল। কিন্তু পানির সংকট কাটছিল না। বন্যার নোংরা পানি মেয়েদের বাথরুমের কাজে ব্যবহারের কারণে নানা স্বাস্থ্যগত সমস্যা হচ্ছিল।—একটানা কথাগুলো বলছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট গ্রামের কলেজছাত্রী তামান্না আক্তার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা ১১টি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫১ লাখের বেশি। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) তথ্য অনুসারে, প্রতি হাজার মানুষের মধ্যে ২২ থেকে ২৪ জন অন্তঃসত্ত্বা নারী থাকেন। সে হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা এক লাখের বেশি।
তামান্নার মতো অভিজ্ঞতার কথা জানান একই এলাকার গৃহবধূ পারভিন সুলতানা। ‘যেদিন স্কুলে উঠলাম। বাথরুমে গিয়ে দেখি পুরাটা ভরা। এরপর প্রায় দেড় দিন বাথরুমে না গিয়েই কাটাইছি। এমনকি খাওয়াদাওয়াও করি নাই বাথরুমে যাওয়ার ভয়ে।’ বলছিলেন বছর পঁচিশের এই নারী। বন্যার পানি নেমেছে মাস দেড়েক হলো। এখনো বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা বয়ে বেড়াচ্ছেন বন্যাদুর্গত গ্রামীণ এলাকার বহু নারী। চর্মরোগসহ শারীরিক নানা সমস্যা তাঁদের ভোগাচ্ছে।
‘সবকিছু তো মানষেরে কওন যায় না। বন্যার পর থেকে শরীলে অনেক সমস্যা। হাসপাতাল দূরে। যাওয়া সমস্যা।’ এ কথা জানিয়েছেন চল্লিশোর্ধ্ব নারী হালিমা খাতুন।
বন্যায় ভয়, আতঙ্ক, সম্পদের ক্ষতির কারণে মন খারাপ, পুষ্টিকর খাদ্য ও যত্নের অভাব এবং চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় বেশ ভুগেছে দেশের পূর্বাঞ্চলের নারীরা। গ্রামীণ এই নারীদের বেশির ভাগ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এমন প্রেক্ষাপটে গতকাল ১৫ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি’।
নারী অধিকারকর্মী ফেরদৌস আরা রুমী বলেন, দুর্যোগে একজন নারীর শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতির বিষয়টিও উপস্থিত থাকে।
কিন্তু সেটি অদৃশ্য করে রাখা হয়। এ কারণে দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী সংকট চিহ্নিত করে সেসব নিরসনে সরকারি ও বেসরকারিভাবে নারীবান্ধব এবং সংবেদনশীল পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ, দুর্যোগে নারীর শারীরিক, আর্থিক ও মানসিক সংকট কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করার জন্য যেসব সেবা-শুশ্রূষা দরকার, তা অপ্রতুল অথবা নেই বললেই চলে।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২১ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে