স্বাধীন বাংলাদেশের বয়সের সমান্তরালে বেড়েছে বইমেলার বয়স। গত ৫২ বছরে এর রূপ, জায়গা আর পরিসর বদলেছে অনেকবার। দেখতে দেখতে এটি উৎসবে পরিণত হয়েছে। শীতের শেষ আর বসন্তের শুরু জুড়ে বাঙালির মনে ফেব্রুয়ারি মানেই বইমেলা। এখানে পাঠক, লেখক আর প্রকাশকদের পাশাপাশি বড় একটা অংশজুড়ে থাকেন বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা। কেমন দেখেন তাঁরা বইমেলাকে? তাঁদের কথা তুলে ধরেছেন কাশফিয়া আলম ঝিলিক।
স্নাতক প্রথম বর্ষ থেকে বইমেলায় বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন লামিয়া সারা হৃদিতা। তিনি শুরু থেকেই কাজ করছেন আগামী প্রকাশনীতে। হৃদিতার বইমেলার সঙ্গে পরিচয় একজন পাঠক হিসেবে। পরে বইয়ের নেশাতেই তিনি বইমেলার বিক্রয়কর্মী হওয়ার সুযোগ হাতছাড়া করেননি। পাঠক হৃদিতা বইমেলায় আসতেন নিজের পছন্দের লেখকের বই সংগ্রহ করতে। তবে বিক্রয়কর্মী হৃদিতাকে এখন সব লেখকের বই সম্পর্কে ধারণা রাখতে হয়। তাঁর কাছে সবচেয়ে মজার বিষয় পাঠক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচিত্র মত ও রুচির পাঠকের সঙ্গে পরিচয় হয় হৃদিতার। এই পরিচয় তাঁকে সমৃদ্ধ করে। ভবিষ্যতের মেলাগুলোয় সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে তৃপ্ত হন হৃদিতা।
মেয়েরা এখন আর সীমাবদ্ধ নেই কোথাও। বইমেলাতেও তার প্রমাণ পাওয়া যায়। লেখক, প্রকাশক, প্রচ্ছদশিল্পী হিসেবে বইমেলার বিশাল কর্মযজ্ঞে নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিক্রয়কর্মী হিসেবে মেয়েদের অংশগ্রহণকে তাই বেশ ইতিবাচক হিসেবে দেখেন হৃদিতা।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১৯ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে