দিন যত যাচ্ছে, গৃহকর্মী নির্যাতন যেন বাড়ছেই।
বাংলাদেশ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে ২৫ লাখ গৃহকর্মী কাজ করে। আর বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের ৮০ শতাংশ গৃহকর্মী নারী। গত মার্চ মাসে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এ ছাড়া শহরে বাসাবাড়িতে স্থায়ী গৃহকর্মী হিসেবে কাজ করা কর্মীদের ৮০ শতাংশ অপ্রাপ্তবয়স্ক মেয়ে বা শিশু।
মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতনবিষয়ক তথ্যমতে, গত ৯ মাসে ৭ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এ ছাড়া ১১ জন হত্যার শিকার হওয়ার পাশাপাশি ১ জন আত্মহত্যা করেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, গত তিন বছরে ঢাকাসহ সারা দেশে ৩৬ জন গৃহকর্মী তাদের গৃহমালিকের বাসায় মারা গেছে; যাদের মধ্যে ৯০ ভাগই নির্যাতনের শিকার।
গৃহকর্মীদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করা হয়নি। তাই তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ নেই। এদিকে গৃহকর্তার সঙ্গে ৯৫ শতাংশ গৃহকর্মীর কোনো লিখিত চুক্তি নেই। এই অবস্থায় গৃহকর্মী ও নিয়োগকারীর নিরাপত্তার জন্য চুক্তিপত্র চালুর আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কর্মজীবী নারী। সেই আয়োজনে বক্তারা গৃহকর্মীর নিয়োগকারীর সঙ্গে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা, ২০১৫-এর আলোকে গৃহকর্মী ও নিয়োগকারীর দায়িত্ব ও অধিকার এবং অফলাইন প্রক্রিয়ায় দক্ষ ও প্রশিক্ষিত গৃহকর্মী নিয়োগ বিষয়ে আলোচনা করেন।
গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নথিপত্র থাকা জরুরি। এর ফলে গৃহকর্মী নির্যাতন অনেকটাই কমে যাবে বলে মনে করেন বক্তারা। তাঁরা বলেন, নীতিমালা অনুযায়ী মনিটরিংয়ের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হলেও তার কোনো প্রয়োগ দেখা যায় না। গৃহকর্মীকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে সরকারের কাছে অতি দ্রুত এই মনিটরিং সেলের কাজ শুরু করার আহ্বান জানান বক্তারা।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২০ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে