ভাষার জন্যই শুধু নয়; ফেব্রুয়ারি মাস নারীদের আইনগত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। নারীদের পেশায় প্রবেশের লড়াই ছিল বেশ দীর্ঘ। ফেব্রুয়ারি সেই লড়াইয়ের বিজয়েরও মাস। ঘটনাটি যুক্তরাষ্ট্রে শুরু হলেও তার ইতিবাচক সাড়া পড়েছিল পুরো বিশ্বে।
১৮৬৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং রাজ্যে একটি আইন পাস করে নারীদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। এ কারণে দেশটিতে প্রথম রাজ্য বা অঞ্চল হিসেবে ওয়াইওমিংয়ে নারীরা পূর্ণ ভোটাধিকার পান। এই আইন পাস করানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এস্টার হোবার্থ মোরিস। এই আইনের কারণে ১৮৭০ সালে রাজ্যটির প্রথম নারী জাস্টিস অব দ্য পিস বা পিস জাস্টিস হিসেবে নিযুক্ত হন তিনি।
ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং নারীদের অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এস্টার হোবার্থ মোরিসকে পিস জাস্টিস নিয়োগ দেওয়া হয়। ১৮৭০ সালের
১৭ ফেব্রুয়ারি নিয়োগটি সম্পন্ন করা হয়। এরপর ১৮৭১ সালের ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে ইউটা একটি বিল পাস করে নারীদের ভোট দেওয়ার অধিকার দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইজ ১৮৭৯ সালের ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদের মামলায় অংশগ্রহণের অনুমতি-সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এ ঘটনা নারীদের জন্য আইন পেশায় প্রবেশ করার ক্ষেত্রে নতুন
পথ তৈরি করে। এটি পেশাগত স্বাধীনতা এবং সমানাধিকার প্রতিষ্ঠায় নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় পুরো পৃথিবীতে।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে