‘বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলে সকলেই হিমালয় জয় করতে পারে।’ নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এমন কথাই জানিয়েছেন পাঁচ নারী পর্বতারোহী। ‘সুলতানার স্বপ্ন অবারিত: তরুণীর অগ্রযাত্রা’ বিষয়ে এক আলাপচারিতায় এ কথা বলেন তাঁরা। গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে একটি অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। অনুষ্ঠানটি আয়োজন করেছিল বাংলাদেশ মহিলা পরিষদ।
‘সুলতানার স্বপ্ন অবারিত: তরুণীর অগ্রযাত্রা’ শিরোনামে পাঁচ নারী পর্বতারোহী দলের দলপতি ছিলেন নিশাত মজুমদার। অনুষ্ঠানে তিনি জানান, এই জয়ের মধ্য দিয়ে নারীরা সবকিছু পারলেও তাঁদের ‘আমি কি পারব’ এই ট্যাবু ভাঙতে চেয়েছিলেন। পর্বতারোহী ইয়াছমিন লিসা বলেন, ‘মেয়েরা ঐক্যবদ্ধ হলে যেকোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। সাধারণ নারী, যাঁরা জীবনসংগ্রামে তৎপর, তাঁরাই আমাদের অনুপ্রেরণার উৎস।’ পর্বতারোহী মৌসুমি আক্তার এপি বলেন, ‘রোকেয়া যেভাবে সবাইকে স্বপ্ন দেখিয়েছেন, নিশাত মজুমদারও পর্বত জয়ের জন্য আমাদের সব সময় অনুপ্রেরণা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। টিমের জন্যই এত দূর যেতে পেরেছি।’ পর্বতারোহী তাহুরা সুলতানা রেখা বলেন, ‘আমরা প্রত্যেকেই একেকজন সুলতানা। আমরা প্রত্যেকেই প্রত্যেককে স্বপ্ন দেখাই, পাহাড় থেকে ফিরে প্রতিবারই নিজেকে নতুন রূপে আবিষ্কার করি।’
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকা
খুব গুরুত্বপূর্ণ। সুলতানার স্বপ্ন সব সময় অবারিত। এটিকে ইউনেসকো সম্পদ হিসেবে ভেবেছে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১৯ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে