
প্রশ্ন: বাবা মারা যাওয়ার পর ২০১৯ সাল থেকে আমরা চার ভাইবোন মিলে ব্যবসা দেখাশোনা শুরু করি। হঠাৎ মারা যাওয়ায় তিনি ব্যবসা বা অন্যান্য সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে যেতে পারেননি। প্রথম দিকে ভাইয়েরা আমাকে ব্যবসা সামলাতে দিয়ে নিজেদের কাজ করতে থাকে। ব্যবসা ঘুরে দাঁড়ানোর পর তারা এখন খাতা-কলমে নিজেদের ভাগ বুঝে নিতে চাইছে। আমি আমার ন্যায্য পাওনা পেতে চাই। আমি আসলে কতটুকু সম্পত্তি পাব? সম্পত্তি আমার বাবার নামেই আছে। ব্যবসা আমার মায়ের নামে।
তিনিও গত মাসে মারা গেছেন। আমি বুঝতে চাইছি, ভাগাভাগির ক্ষেত্রে হিসাবটা কেমন হবে? ব্যবসাটা আমার নিজের হাতে দাঁড় করানো। এখান থেকে কি সবাই সমান বেনিফিট পাবে?
উত্তর: আপনার বাবা মারা যাওয়ার পর মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী তাঁর সম্পত্তি থেকে ৮ ভাগের ১ অংশ পাবেন আপনার মা। বাকি সম্পত্তি থেকে প্রত্যেক ভাই যা পাবেন, তাঁর অর্ধেক পাবেন আপনি। মা মারা যাওয়ার পর তাঁর স্থাবর সম্পত্তিও একই নিয়মে ভাগাভাগি হবে। ব্যবসাটা আপনার মায়ের নামে ছিল। কিন্তু আপনি এতে অনেক শ্রম দিয়েছেন। আপনার মা এ কারণে যদি আপনাকে আলাদা করে কিছু লিখে দিয়ে না থাকেন, সে ক্ষেত্রে আপনার ভাইদের সঙ্গে আপস-মীমাংসা করে নেওয়া ভালো।
আপনার ভাইদেরও উচিত হবে বিষয়টি বিবেচনায় নেওয়া এবং আপনাকে আপনার প্রাপ্য অংশ, আপনার শ্রমের জন্য ব্যবসার মূলধন ও মুনাফার একটি বিশেষ অংশ দেওয়া। না দিলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। তবে মামলার খরচ ও অন্যান্য বিষয় বিবেচনায় ভাইদের সঙ্গে বসে মধ্যস্থতার পথ বেছে নেওয়াই ঠিক হবে।
পরামর্শ দিয়েছেন,ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
৩ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে