
প্রশ্ন: মা-বাবা যার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল, তাকে আমার পছন্দ ছিল না বলে গাজীপুর কোর্ট থেকে ডিভোর্স দিই। পরে সেখানেই পছন্দের ছেলেকে বিয়ে করি। সে সময় আমার জন্মনিবন্ধন কার্ড ছিল হাতে লেখা। ভোটার আইডি কার্ড হয়নি। দ্বিতীয় বিয়ে করলে আমার মা-বাবা ও প্রথম স্বামী দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা করে। তবে আইনগতভাবে সবকিছু মিটমাট হয়ে গেছে।
বর্তমান সংসারে আমার তিন বছরের একটি কন্যাসন্তান আছে। মা-বাবার অনলাইন জন্মনিবন্ধন বা ভোটার আইডি কার্ড আমার কাছে না থাকায় আমার ও মেয়ের অনলাইনে জন্মনিবন্ধন করতে পারছি না। মা-বাবা সেগুলো আমাকে দিচ্ছে না। কোনো রকম যোগাযোগ করলে তারা আমার মোবাইল ফোন নম্বর ব্লক করে দেয়। নিজের পছন্দে বিয়ে করেছি বলে তারা আমাকে কোনো কাগজপত্র দিয়ে সহায়তা করছে না। আমি এখন কী করতে পারি?
ফাইরুজ জান্নাত, কুষ্টিয়া
উত্তর: এ ক্ষেত্রে আপনার মা-বাবার সঙ্গে দেখা করে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ বুঝে নিতে পারেন। এতে কাজ না হলে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করে তাদের সহায়তায় মা-বাবার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র তুলে নিতে পারেন। এ ক্ষেত্রে আইনি কোনো জটিলতা নেই। যেহেতু জন্মনিবন্ধন করতে আপনার মা-বাবার জন্মনিবন্ধনের কাগজ প্রয়োজন, তাই সিটি করপোরেশন থেকে আপনি সাহায্য পাবেন। তাতেও কাজ না হলে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন,ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে