উত্তরণ

আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?
কুসুম খন্দকার, কুষ্টিয়া
উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি
ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।
এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।
যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।
আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে